রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা:”নতুন ধানে, নতুন প্রাণে চলো মাতি পিঠার ঘ্রানে” এই স্লোগানে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী পিঠা উৎসব ও সাস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এসময়

তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি উন্নত মানের এখানে কোন রাজনীতির হস্তক্ষেপ নেই। আশেপাশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি হয়েছে আপনারা হয়তোবা জানেন না আমি জানি।

বিগত ১০ বছরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। এগুলো সব যখনই হস্তক্ষেপ করতে যাচ্ছি তখনই বাঁধা আসতেছে। যত বাধাই আসুক আমি বাধা উপেক্ষা করে প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু জায়গায় এনে দেবো ইনশাল্লাহ।

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম গোলাম আজমে’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান বাবু,

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. কামাল উদ্দিন, পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স, পরিচালক বাহাউদ্দীন ফারুকী, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন, প্রভাষক শরিফুল ইসলাম সহ স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা।

পা পুলি, পাটি সাপটা, পাতা, নকশিসহ ৪০টি বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয় মেলায়। আর এ মেলায় অংশগ্রহণ করেন সব বয়সের মানুষরা। ফলে মেলা প্রাঙ্গনে তৈরি হয় উৎসবের আমেজ। এছাড়া ছিলো সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

মেলার আয়োজকরা জানান, পিঠা উৎসবে শিশুসহ সবাইকে হরেক রকম পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই মেলার আয়োজন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক সাইদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক