বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর নির্বাচন: কাউন্সিলর প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন রেজাউল করিম

সাতক্ষীরা পৌর নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে জেলা আ’লীগের উর্দ্ধতন নেতৃবৃন্দের সম্মানে পৌর সভার ৭নং ওয়ার্ডের উটপাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষনা দিয়ে কাউন্সিলর পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত ইব্রাহিম গাজীর ছেলে মোঃ রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছি। বিগত সময়ে ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। অগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী হিসাবে উটপাখি প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। আমি সাতক্ষীরা জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ওজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকসদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অনীতমুখার্জী, জেলা পরিষদ সদস্য, কেন্দ্রীয় কৃষক লীগের নির্বাহী সদস্য ও জেলা আ’লীগের নির্বাহী সদস্য মাহফুজা রুবি, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের পরামর্শে পৌর নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী শেখ নাসেরুল হককে বিজয়ী করার লক্ষ্যে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম। আজ থেকে বঙ্গবন্ধুর আদর্শের
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মেয়র পদে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।

মোঃ রেজাউল করিম আরো বলেন, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। নিজের স্বার্থের কথা না ভেবে দলীয় স্বার্থে এবং জেলা আ’লীগের উর্দ্ধতন নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম।
আমি নৌকা প্রতিকের মেয়র প্রার্থী শেখ নাসেরুল হককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে ভোট প্রদানের জন্য পৌরবাসির কাছে বিনীত অনুরোধ রাখছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া