বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর মেয়রের বিরুদ্ধে অর্থিক দুনীতির প্রমাণ মেলেনি

সাতক্ষীরা পৌর মেয়রের বিরুদ্ধে ১০ কাউন্সিলরের করা অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত শেষে গত ২২ ফেব্রæয়ারি তারিখে তদন্ত কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ওই প্রতিবেদন দাখিল করেছেন। তদন্তে সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদের বিরুদ্ধে কোন আর্থিক দুনীতির প্রমান পাওয়া যায়নি। পানির বিল মওকুফ করলেও পৌর কাউন্সিলরদের সুপারিশের ভিত্তিতে পৌর মেয়র তাসকিন আহমেদ পানির বিল মওকুফ করেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়। এছাড়া পৌর কর মওকুফ করা হলেও তা পৌর কাউন্সিলরদের সুপারিশে মওকুফ করা হয়। সরাসরি ক্রয়ের ক্ষেত্রে পিপিআর ২০০৮ এর ৮১ ধারায় বর্ণিত ঊর্দ্ধসীমা অতিক্রমের অভিযোগের ক্ষেত্রে মেয়র কর্তৃক বিল অনুমোদন করা হলেও অভিযোগকারী কাউন্সিলরগণ বিলের অর্থ গ্রহণ করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া মেয়রের বিরুদ্ধে ময়লার বিল বাবদ ১৩ কোটি ২৮ লক্ষ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগের কোন প্রমান মেলেনি। অভিযোগকারী কাউন্সিলরগণ এ অভিযোগের কোন প্রমান উপস্থাপন করতে পারেননি।

ভূয়া আপ্যায়ন বিলের কোন সুনির্দিষ্ট প্রমান পাননি তদন্ত কর্মকর্তা। এছাড়া দলীয় কর্মীদের অনুদান প্রদানেরও কোন তথ্য উপস্থাপন করতে পারেননি সংশ্লিষ্ট অভিযোগকারী কাউন্সিলরগণ।

পৌর সভায় ৯টি পাবলিক টয়লেট রয়েছে বলে অভিযোগ করা হয়। কিন্তু ৮টি পাবলিক টয়লেটের কোন তথ্য খুজে পাননি তদন্ত কর্মকর্মতা। একটির তথ্য পেলেও সেটি রয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনালের দায়িত্বে। ট্রেড লাইলেন্সের ফি এককভাবে হ্রাস করার তথ্য প্রমানিত হয়েছে।
এছাড়া পৌরসভায় মাষ্টাররোলের কর্মচারীদের সম্পর্কে যেসব তথ্য উপস্থাপন করে অভিযোগ আনা হয়েছিল তারও কোন সত্যতা মেলেনি। এভাবে পৌর মেয়রের বিরুদ্ধে প্রত্যেকটি অভিযোগের সুনির্দিষ্ট কোন প্রমান মেলেনি। প্রায় প্রত্যেকটি অভিযোগের সাথে অভিযোগকারী কাউন্সিলরগণের সুপারিশ রয়েছে।

এদিকে ১০ কাউন্সিলরের করা অভিযোগের কারণে সাতক্ষীরা পৌরসভার নাগরিকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়েছেন। নাগরিকরা জানান, কাউন্সিলরদের কারণে তারা পানির বিল, পৌর ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হলেন। আর কখনো এসব বিল হ্রাস করতে পারবেন না। সাতক্ষীরা পৌরসভার গরীব দুস্থ অসহায় সাধারণ মানুষের উপর পড়বে এর প্রভাব। সাধারণ মানুষের জীবন-যাত্রা দুর্বিসহ হয়ে উঠবে।

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, আমি সাতক্ষীরা পৌরবাসির সেবক হিসেবে কাজ করছি। কোন অনিয়ম-দুর্নীতির সাথে আমি কখনো জড়িত ছিলাম না এবং বর্তমানেও নেই। আগামীতেও আমি দুর্নীতিমুক্ত থাকবো। সাতক্ষীরা পৌরসভার কতিপয় কাউন্সিলরের কারণে সাধারণ মানুষ যে সীমাহীন ক্ষতির শিকার হয়েছে তার জন্য আমি মর্মাহত। আমার বিরুদ্ধে কাউন্সিলররা যে অভিযোগ করেছেন তার একটিও প্রমান হয়নি। কাউন্সিরররা তাদের স্বপক্ষে কোন প্রমান দিতে পারেননি। বরং বেশ কয়েকটি অভিযোগ তাদের বিপক্ষে প্রমান হয়েছে। এতে ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। তিনি সাধারণ নাগরিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত কওে আরও বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে তাদেও প্রতিনিধি নির্বাচন করেছে। আমি তাদের সুখ দুঃখের সাথী হিসেবে বিপদে আপদে পাশে থাকার জন্য দায়বদ্ধ। এ দায়বদ্ধতা থেকে কেউ আমাকে সরাতে পারবে না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ