বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধণা

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের ছেলে-মেয়ে যারা
এস.এস.সি-২০২২ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখেছে সেই কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবর্ধণা অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, সাতক্ষীরার ছেলে মেয়েরা সর্বক্ষেত্রেই ভালো করছে। তারা লেখাপড়ায় ভালো, সংস্কৃতিতে ভালো, খেলাধূলায় ভালো। জাতীয় ও আন্তজার্তিক পর্যায়েও সাতক্ষীরার ছেলে মেয়েরা অনেক ভালো অবদান রাখছে। এটা আমরা সব জায়াগায় গর্বের সাথে বলতে পারবো। সর্বক্ষেত্রেই সাতক্ষীরার মানুষের অবদান রয়েছে। আমাদের জেলায় অনেক নামী
দামী লোক জন্ম গ্রহন করেছেনে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, খান বাহাদুর আহছান উল্লাহ, ড. বিধান চন্দ্র রায়, শংকর রায় চৌধুরী, সেকেন্দার আবু
জাফর, জালাল উদ্দীন হাশেমী প্রমুখ।

তিনি বলেন, বিধান চন্দ্র এক সময় পশ্চিম বাংলার মূখ্য মন্ত্রী ছিলেন। শংকর রায় চৌধুরী ভারতের একজন বাঙালী সেনা প্রধান ছিলেন। তিনি চাকুরী থেকে অবসরে যাওয়ার আগে তার মাকে নিয়ে তার দেশের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউরশ্রীপুর ঘুরে গেছেন। তার মা তাকে তাদের বাস্তভিটা চিনিয়ে দেন।

তিনি এ সময় বলেন, মানুষ মাত্রই ভুল হয়। আমিও একজন মানুষ, আমি অনেক কাজে মধ্যে থাকি তাই আমারও অনেক ভুল হতে পারে, তবে সেই ভুলটা আপনারা আমাকে ভালোভাবে শুধরে দেবেন।

তিনি আরো বলেন, সকল সাংবাদিকদের অংশ গ্রহনে এই প্রেসক্লাব আরো ভালো হতে পারে সুন্দর হতে পারে। সাংবাদিকদের দাবীর মুখে তিনি প্রেসক্লাবের সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে একটি পদক্ষেপ নেবেন বলে জানান।

সাংবাদিকদের সন্তানরা ভালো রেজাল্ট করায় তিনি অত্যান্ত খুশী ও আনন্দিত হয়ে মেধাবী এসব সন্তানদের উদ্দেশ্যে বলেন, ভালো রেজাল্ট করা মেধাবী শিক্ষার্থীরা সঠিক ইুতিহাস জেনে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। সাতক্ষীরার মানুষের মান সম্মান ইজ্জত যাতে অকারনে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ভালো মানুষের পাশে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। তিনি এ সময় সাতক্ষীরার উন্নয়নের সকলের সহযোগিতা কামনা করেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এসময় সেখানে আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক
সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক
এম ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ ময়না, কার্যনির্বাহি সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, সাংবাদিক রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম মনি প্রমুখ।

এ সময় সেখানে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত
ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এমপি রবির উদ্যোগে সেখানে শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন