শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার সিডিউল ক্রয় করতে না পারার অভিযোগ ঠিকাদারদের

আবু সাঈদ (সাতক্ষীরা): সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ কোটি ৮০ লাখ টাকার টেন্ডার সিডিউল ক্রয় করতে পারছেন না ঠিকাদাররা। সামেক হাসপাতাল কর্তপক্ষ কাউকে সিডিউল দিচ্ছেন না বলে অভিযোগ আগ্রহী এক ঠিকাদারের। এব্যাপারে গত ২৪ আগষ্ট সাতক্ষীরা পুলিশ সুপারের নিকট লিখিত আবেদন করেছেন ইঞ্জিনিয়ার মো. শামীম।

অভিযোগে ইঞ্জিনিয়ার মো. শামীম উল্লেখ করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ের জন্য গত ৬ আগস্ট দরপত্র আহবান করা হয়। তিনি দরপত্রের সকল নিয়ম বিধি মেনে অংশ গ্রহণ করার জন্য সামেক হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর কাছে সিডিউল ক্রয় করতে যান। কিন্তু ডা. শীতল চৌধুরী তাকে সিডিউল দিতে অপরগতা প্রকাশ করেন। পুলিশ সুপারের নিকট তিনি যাতে সিডিউল ক্রয় করে দরপত্রে অংশগ্রহণ করতে পারেন তার ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।

খোজ নিয়ে জানা গেছে, গত ৭ আগস্ট একটি জাতীয় দৈনিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ইউডিসিএল বর্হিভূত ঔষধ, চিকিৎসা ও সল্য চিকিৎসা সরঞ্জামাদি, গজ ব্যান্ডেজ ও তুলা, লিলেন সামগ্রী, এক্স-রে ফ্লিম, ইসিজি পেপার সমূহ, আসবাবপত্র ও কিচেন সামগ্রী এবং আসবাবপত্র সরবরাহের জন্য দরপত্র আহবান করা হয়। আগামী ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এসব মালামাল সরবরাহের উক্ত দরপত্রের মূল্য প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা। পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ আগস্ট ২০২৩ হতে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দরপত্র বিক্রয় করা হবে বলে উল্লেখ করা হয়েছে এবং ৪ সেপ্টেম্বর ২০২৩ বেলা ১০টা হতে ১২ পর্যন্ত দরপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক আগ্রহী ঠিকাদারের অভিযোগ পূর্ব নির্ধারিত ব্যক্তিদেরকে উক্ত কাজ পাইয়ে দেওয়ার জন্য ডা. শীতল চৌধুরীর নেতৃত্বে একটি সিন্ডিকেট উক্ত দরপত্র নিয়ন্ত্রণ করছেন। এব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন আমি ঢাকায় আছি, আপনি আগামীকাল আসেন সব বলবো তবে সিডিউল ক্রয়ে কোনো বাধা বা না দেওয়ার বিষয়টি সত্য নয় যে কেউ সিডিউল কিন্তুে পারবে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের