সাতক্ষীরা রিক্স -ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর


সাতক্ষীরা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- খুলনা ৬৮৬) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকালে শহরের কামালনগরে সাতক্ষীরা ফার্ণিচার ও রং শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মামুন এবং সাতক্ষীরা পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম রেজা। সাতক্ষীরা রিক্সা -ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার ও সাতক্ষীরা ফার্ণিচার ও রং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক
মো. ইসহাক সরদারের সভাপতিত্বে দায়িত্বভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. জোহর আলী গাজী, সহ-সভাপতি মো. আবুল কাশেম, মো. আমের আলী সরদার ও মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মালেক ও মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, কোষাধ্যক্ষ শেখ জহুরুল হক, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, প্রচার সম্পাদক মো. ইস্রাফিল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য মো. শাহীন মোড়ল ও মো. মামুনুর রশিদ বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। শ্রমিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি তাদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং বিপুলসংখ্যক রিকশা-ভ্যান শ্রমিক উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন


