রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা লেকভিউ প্রজন্ম কুইজ: চ্যাম্পিয়ন হাবিব, রানার্সআপ রাহাত

প্রজন্ম সাতক্ষীরার উদ্যোগে এবং লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ভার্চুয়াল কুইজ অনুষ্ঠান ‘লেকভিউ প্রজন্ম কুইজ’ এর প্রথম মাসের (সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. হাবিব উল্লাহ এবং রানার্সআপ হয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাত্তাহুল হাসান রাহাত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টায় অনুষ্ঠিত কুইজের গ্রান্ড ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৫ পয়েন্টের ব্যবধানে বিজয়ী নির্ধারিত হয়।

অনুভূতি জানতে চাইলে কুইজের চ্যাম্পিয়ন হাবিবউল্লাহ বলেন, এটা অবশ্যই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। বরাবরই কুইজের প্রতি অনুরাগবোধ করি। সেই ধারা বহমান নদীর মতো আজও চলমান।

অপর প্রতিযোগী রাহাত বলেন, এ ধরণের অনলাইন কুইজে অংশগ্রহণ অবশ্যই এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী হওয়া। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনালের পর ফাইনাল! জীবনের শীত বসন্তে দীর্ঘ বিরতির পর কুইজ আর সাধারণ জ্ঞানের এই যাত্রাটা আমার দারুন কেটেছে। আমি উপভোগ করেছি অনেক বেশি। শুভকামনা রইলো আগামী দিন গুলোতে অংশগ্রহণকারী সবার প্রতি। বিশেষভাবে শাহিন মোস্তাক স্যার আর প্রজন্ম সাতক্ষীরার প্রতি। ভাবনা গুলো ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে।

শাহিন মোস্তাকের নিয়মিত সঞ্চালনা এবং ফারুকুজ্জামান ডেভিডের পরিচালনায় এই কুইজ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি (bit.ly/2GkAnsK) এবং হিস্ট্রি অব সাতক্ষীরার (bit.ly/33gYiCn) ফেসবুক পেইজে।

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা