রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহর

সাতক্ষীরা কাঁচা ও পাঁকা মাল ব্যবসায়ী সমিতির নির্বাচনে সেক্রেটারী পদে আব্দুর রহিম বাবু

আগামী ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ইতোমধ্যে জমে উঠেছে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাঁকা মাল ব্যবসায়ী সমিতি লিমিটেডের নির্বাচন। এবারের নির্বাচনে সেক্রেটারী পদে হরিণ প্রতিক নিয়ে জনসমর্থন ও যোগ্যতার বিচারে এবং জনজরিপ ও ভোটারদের ভালবাসায় সিক্ত হয়ে এগিয়ে আছেন সদা হাস্যোজল, সদালাপি সংগঠনের সাবেক মেম্বর মো. আব্দুর রহিম বাবু।

সাধারণ ব্যবসায়ীরা জানান, বর্তমান বাজার ব্যবস্থার প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির বিবেচনায় সংগঠনকে শক্তিশালী ও ব্যবসায়ীদের উন্নয়নে এবং যোগ্যতার বিচারে শহর কাঁচা ও পাঁকা মাল ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে সেক্রেটারী পদে মো. আব্দুর রহিম বাবু’র বিকল্প নেই। দীর্ঘদিন প্রায় ৩০ বছর পর নির্বাচন হওয়ায় ভোটারদের মাঝে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং সেই সাথে পরিবর্তনের হাওয়া বইছে। ভোটাররা এবার তাদের মনের মত সেক্রেটারী নির্বাচিত করতে চায়। সেক্রেটারী পদে দুই জনের মধ্যে হবে এবার প্রতিদ্বন্দিতা। তবে যে ব্যক্তি সংগঠনকে মজবুত ও শক্তিশালী এবং সংগঠনের উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে তাকেই নির্বাচিত করতে চায় ভোটাররা।
সেক্রেটারী পদের প্রার্থী মো. আব্দুর রহিম বাবু একজন সাদা মনের মানুষ, পরোপকারী এবং মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। ভোটাররা সংগঠনের উন্নয়নে ও সমিতিকে আরো শক্তিশালী করতে হরিণ প্রতিকে ভোট বিপ্লব ঘটিয়ে মো. আব্দুর রহিম বাবুকে সেক্রেটারী হিসেবে দেখতে চাই। ইতিমধ্যে আব্দুর রহিম বাবু নির্বাচনী সভা ও সমাবেশ করে ভোটারদের মাঝে সমিতির উন্নয়নকল্পে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং ভোটারদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। সেই সাথে ভোটারসহ সকলের কাছে দোয়া ও মুল্যবান ভোট প্রার্থনা করেছেন। ভোটাররা মনে করছে এবার বিপুল ভোটে জয়লাভ করবে আব্দুর রহিম বাবু এটাই সকল ভোটারদের প্রত্যাশা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়