শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর খাদ্য গুদামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ /২০২১-২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ /২০২১-২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সদর উপজেলা ফুড ইন্সপেক্টর মো. হুমায়ুন বাসিদ, সদর উপজেলা খাদ্য গুদাম ইনচার্জ এ.এস.এম মন্জুরুল আলম, জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফাফার, সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল খালেক, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

উল্লেখ্য এবছরে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান ২৭ টাকা কেজি দরে এবং সিদ্ধ চাল ৪০ টাকা কেজি দরে ও আতপ চাল ৩৯ টাকা কেজি দরে ক্রয় করা হচ্ছে।

সাতক্ষীরা সদর উপজেলায় অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৬শ ৫৭ মেঃ টন এবং ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৮ মেঃ টন।

জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৩শ’ ৮৫মেঃ টন এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৮শ’ ৯৮ মেঃ টন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো