বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের শিবপুরে নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শওকত আলী ও তার বাহিনী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাইয়ের আশাংকা এবং নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের মৃত সুলতান আহমেদ সরদারের পুত্র ও আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এস.এম আবুল কালাম আজাদ।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলের পর থেকে নৌকার প্রার্থী শওকত আলী ও তার বাহিনী তা প্রত্যাহারের জন্য হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করিতে থাকেন। তারা আমার প্রচারে নিয়োজিত কর্মী-সমর্থকদের প্রতিনিয়ত হুমকি ধামকিও দিচ্ছেন।

এছাড়া আমার কর্মী শিয়ালডাঙ্গা গ্রামের মুকুল হোসেন ও নেবাখালী গ্রামের শেখ সাখাওয়াত হোসেনকেও তারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। তিনি বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী শওকত আলী এবং তার কর্মী বাহিনী প্রকাশ্যে জনসভায় হুমকি দিচ্ছেন যে, যদি নৌকায় ভোট দিতে কষ্ট হয়, তাহলে ভোট কেন্দ্রে যাওয়ার কোন দরকার নেই। এছাড়া তারা প্রকাশ্যে আস্ফালন করে বেড়াচ্ছেন যে, জোরপূর্বক ভোট কেন্দ্র দখল করে নৌকার ব্যালট পেপারে সিল মেরে নিবেন। এমতাবস্থায় আমি আশাংকা প্রকাশ করছি যে, ৫নং শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডে ঝিকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডে খানপুর সিনিয়র আলিম মাদ্রাসা ও ৯নং ওয়ার্ডে শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলো অত্যান্ত ঝুঁকিপূর্ণ। তিনি এ সময় এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা দেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন।

তিনি আরো বলেন, নির্বাচনী মাঠের অবস্থা অসহনীয় এবং ভয়াবহ। দেশের মানুষের আস্থার নির্বাচন বোধহয় স্বপ্নই থেকে যাবে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার কর্মী-সমর্থকদের জীবনের নিরাপত্তা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় সে জন্য সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, অফিসার ইনচার্জ সদর থানাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ