বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকুরী মেলায় চাকুরী পেলেন ৮ জন

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে কলেজের আয়োজনে সকাল ১০ হতে এসেট (ASSET) প্রকল্পের অর্থায়নে এ চাকুরী মেলা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩ টায় কলেজের মিলনায়তনে বৈশ্বিক শিল্প বিপ্লবের প্রতিযোগিতায়, “কারিগরি শিক্ষা এবং আমাদের প্রস্তুতি ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তুবা পাইপ এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি আশাউজ্জামান, শহীদ ইলেকট্রডিশন এর প্রোপাইটার মোহাম্মদ শহিদুর রহমান, শফি রেফ্রিজারেশানের প্রোপাইটার হাফিজ শফিউল্লাহ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর চীপ ইন্সট্রাক্টর (ননটেক) মো. আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কলেজের চিফ ইনস্ট্রাক্টর রঞ্জন কুমার সরকার, শেখ আব্দুল আলিম, চিফ ইনস্ট্রাক্টর,মো. শরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর মো. মোস্তাফিজুর রহমান, মো. শফিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর মেস্তফা বাকীবিল্লাহ, গোলাম রব্বানী, জব প্লেসমেন্ট অফিসার কাজী আসলাম সমাতুল্লাহ, আসাদুজ্জামান, রুদ্র চৌধুরী, ডেইজি সুলতানা, রেজওনা সুলতানা,মিফতাহুল জান্নাত, মল্লিকা পাল প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন চাকুরী প্রদানিচ্ছুক ১৪ টি শিল্প প্রতিষ্ঠানের স্টল স্থান পায়। মেলা ১৯৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮ জন চাকুরী পেয়েছেন। এছাড়া ৪২ জন চাকুরী প্রত্যাশীকে আশ্বস্ত করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কতৃপক্ষ।

মেলা শেষে সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সময়ে শুধু সনদ বা সার্টিফিকেট নয়, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। সরকারি চাকুরী নস খুজে উদ্যোক্তা তৈরী হলে দেশের বেকার সমস্যা দূর হয়ে অর্থনীতিতে শিক্ষিত যুবকরা ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক