বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, সুলতানপুর, ঘোনা, মাদরা, তলুইগাছা, চান্দুরিয়া, কুশখালী, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার মজুমদার খাল, গেড়াখালী ও ভাদিয়ালী এলাকা থেকে ৫ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।

এছাড়া, সুলতানপুর বিওপি তালসারি এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, ঘোনা বিওপি দাঁতভাঙ্গা মাঠ এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ঔষধ, মাদরা বিওপি ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, তলুইগাছা বিওপি তেতুলবাড়ি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প লাঙ্গলজাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, কুশখালী বিওপি ছয়ঘরিয়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ এবং বাকাল চেকপোস্ট বিওপি কালিয়ানী বাকাল ব্রিজ এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৪ লাখ ৪ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করার পর সেগুলো ধ্বংসের জন্য সংরক্ষণে রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!