বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার আহবানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীর-২ আসনে (সাতক্ষীরা সদর ও দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত আলহাজ্ব আব্দুর রউফ এর সমর্থনে আলোচনা সভা ও বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি পূর্বে জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল। যে কারণে আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করিনি। ধানের শীষ প্রতীক নিয়ে এবারে নির্বাচন করছি। আমার নির্বাচনী এলাকার মানুষের যে সমর্থন ও সহযোগিতা পেয়েছি ইনশাল্লাহ আমরা দলীয় ঐক্যবদ্ধের মাধ্যমে জামায়াতকে হারিয়ে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো। সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নে ধানের শীষের বিজয়ের জন্য আমাদের ঐক্যের বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ধানের শীষের বিজয়ে ঐক্যের আহ্বান জানাচ্ছি।

আলোচনা সভার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সদস্য সচিব শেখ তারিকুল হাসান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, বিএনপি নেতা শের আলী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল আহমেদ মানিক, যুগ্ম আহবায়ক রুহুল আমিন পাড়, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অসীম কুমার সরকার, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল গাজী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। ধানের শীষ বিজয়ের লক্ষ্যে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভার শেষে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে র‍্যালিটি শেষ হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা