সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে আব্দুর রউফের মনোনয়ন বৈধ ঘোষণা

মাহফিজুল ইসলাম আককাজ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত দলীয় প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর নির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার (৩ জানুয়ারী) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আজকের শুনানি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, “সাতক্ষীরা-২আসনের জনগণের আশা-আকাঙ্খা ও স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি নির্বাচনী মাঠে তিনি কাজ করবেন। মনোনয়ন পত্র বৈধ ঘোষণা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে নয়, আপনারা তারেক রহমানকে ভোট দেবেন। ভবিষ্যৎ বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে আমি সক্রিয় ভূমিকা পালন করবো। দলমত নির্বিশেষে সাতক্ষীরা-২ সদর ও দেবহাটার মানুষের উন্নয়নের জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সাতক্ষীরা থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল, বেকার সমস্যা সমাধান, শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ সাতক্ষীরাকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে আমি নিরলসভাবে কাজ করব ইনশাল্লাহ।” এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে আলহাজ্ব মো. আব্দুর রউফ আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরেরবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ