শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নে বৃক্ষরোপণ কর্মসুচি পালন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বৃক্ষরোপণ অভিযান ২০২৩ উদ্বোধন করা হয়েছে।

সে প্রেক্ষিতে বাংলদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৩ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জমিদার বাড়ী ৩০ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে মঙ্গলবার ২০ ই জুন সকালে ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খাঁন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করলেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।

এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম, সহকারী পরিচালক রোকসানা শারমীন, কোম্পানী কমান্ডার মাইনুল হাসান সহ ব্যাটালিয়নের সহকারী প্লাটুন কমান্ডারগন, বিএইচএম ও ৩০ আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ।

উপ-মহাপরিচালক বৃক্ষ রোপণ শেষে উক্ত ব্যাটালিয়নের উৎপাদিত শাক সবজি বাগান, সৈনিক ব্যারাক, ডিউটি পোষ্ট ঘুরে দেখেন এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের পশ্চিম পাশের বাউন্ডারি ওয়াল করনের বিষয়ে সহযোগিতা করবেন বলে জানান। পরে শাহ আহমদ ফজলে রাব্বী দরবার অনুষ্ঠানে উপস্থিত হলে পরিচালক এনামুল খাঁন তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় প্রধান অতিথি দরবারে উপস্থিত সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এর আগে প্রধান অতিথি ৩০ আনসার ব্যাটালিয়নের সশস্ত্র গার্ড সালাম গ্রহন করেন।

বৃক্ষ মানুষের পরম বন্ধু। অথচ মানুষের সচেতনতার অভাবে নির্বিচারে চলছে বৃক্ষনিধন। ফলে জীবনধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে। জীবনের জন্য, জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনিয়তা অনস্বীকার্য। বৃক্ষমূলত পরিবেশ,আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। গাছপালা নিয়মিত বৃষ্টিপাতে সাহায্য করে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করে। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের বিকল্প নেই। এসময় বিশ্ববাসীকে বৃক্ষরোপনের আহবান জানিয়ে পরিচালক এনামুল খাঁন বলেন,“গাছের চেয়ে ভালো কোন বন্ধু নাই, এসো তাই চারিপাশে গাছ লাগাই”।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত

যে কালজয়ী কণ্ঠের জাদুতে শতবর্ষ ধরে প্রতি শরতে বাঙালি হৃদয়ে দেবী দুর্গারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়