রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অপরিপক্ক ল্যাংড়া আম সংগ্রহের কারণে আম জব্দ করেছে প্রশাসন

পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে আম পাড়া ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে তা পাকানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরিপক্ক ল্যাংড়া আম জব্দ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

সোমবার (১৮ মে) সকালে সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পলাশপোলস্থ নবজীবন ইনস্টিটিউটের পাশে আলিপুর এলাকার মিজান নামের ঐ ব্যক্তি প্রশাসনের বেধে দেওয়া নির্দেশনা অমান্য করে ক্রয়কৃত আম গাছ থেকে অপরিপক্ক আম পারছিল। এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও সাতক্ষীরা কৃষি অফিস। ঘটনাস্থলে গিয়ে সাতক্ষীরা সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা ও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন আম চাষির গাছ থেকে সংগ্রহ করা অপরিপক্ক অনুমান ৬০ কেজি আম জব্দ করেন এবং তাকে সতর্ক করেন আগামী ২৭ মের আগে ল্যাংড়া আম গাছ থেকে সংগ্রহ করলে জেল জরিমানার আওতায় আনা হবে বলে জানান। এই মৌসুমে পরিপক্ব ও বিষমুক্ত আম নিশ্চিত করতে স্থানীয় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার কঠোর নজরদারির কারণে এই অপরিপক্ক আম জব্দ করা সম্ভব হয়েছে।

অপরিণত অবস্থায় আম পাড়া ঠেকাতে সাতক্ষীরা জেলা প্রশাসন প্রতি বছর সুনির্দিষ্ট সময়সূচি বা ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ নির্ধারণ করে দেয়। এই বর্ষপঞ্জি অনুযায়ী প্রতিটি জাতের আম পরিপক্ব হওয়ার পরেই কেবল গাছ থেকে পাড়ার নির্দেশনা রয়েছে।

নির্ধারিত সময়ের আগে আম পেড়ে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ইথেফন, ক্যালসিয়াম কার্বাইডের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে তা কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করে। এভাবে অপরিপক্ক আমে রাসায়নিক মেশানো প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আম জব্দ ও ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত রেখেছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ক্রীড়া জেলা কৃষি অফিস। ক্রেতাদের অতিরিক্ত উজ্জ্বল বা রাসায়নিকের গন্ধযুক্ত আম কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ও কৃষি অফিস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব