সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ

সাতক্ষীরায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) আওতায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ এবং জমাকৃত সঞ্চয়ের ওপর উৎসাহ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টার সময় সাতক্ষীরার বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাতক্ষীরা সদর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।

বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।স্বাগত বক্তব্য রাখেন মো: রফিকুল ইসলাম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৃদুল সরকার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো)।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, শুধু কিশোর-কিশোরীদের সচেতন হলে হবে না। তাদের পাশাপাশি অভিভাবকদের নিজের সন্তানদের প্রতি খেয়াল রেখে সবাইকে সচেতন থাকতে হবে। সু-শিক্ষার পাশাপাশি সামাজকি শিক্ষায় শিক্ষিত করতে হবে তাহলে আমাদের কিশোরীদের সমাজিক সচেতনতা বৃদ্ধি পাবে।

এ সময় বিশেষ অতিথি বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান বলেন এই প্রকল্পের মধ্যেদিয়ে ইউনিয়ন পর্যায়ে কিশোরীদের সঞ্চয় কার্যক্রমে উৎসাহ প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিষয় সহ বল্যবিবাহ সচেতন করতে সক্ষম করে তুলতে বিশেষ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে কিশোররীদের সঞ্চয় কার্যক্রমে উৎসাহ প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্পের আওতায় জমাকৃত সঞ্চয়ের ওপর উৎসাহ অনুদানের চেক সুবিধাভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, কিশোরী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন