বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অসহায় এক মাদ্রাসা শিক্ষার্থীর সাইকেল চুরি: সহযোগিতার আহবান

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ যাতায়াতের জন্য ৭ হাজার টাকা দিয়ে একটি বাইসাইকেল কিনেছিলেন। দরিদ্র বাবা-মা ধারদেনা করে সাইকেলটি কিনে দেয়। কিন্তু এসএসসি পরীক্ষার আগেই গভীর রাতে বাসার গ্রিলের হ্যাজবল কেটে সাইকেলটি চুরি হয়ে গেছে।
রোববার (১২ মার্চ ২০২৩) ভোর রাতে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে আব্দুল্লাহ’র বহু কষ্টে কেনা সাইকেলটি চুরি হয়ে গেছে। সম্প্রতি কাটিয়া রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং মাদককারবারি ও দালাল চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংয়ের কিছু উৎশৃঙ্খল যুবকের উৎপাতও রয়েছে এ এলাকায়। এসব বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেন এলাকাবাসী।

আব্দুল্লাহ’র বাবা রবিউল ইসলাম একজন ভ্যান চালক।
তিনি জানান, এরআগেও আমার দুটি ভ্যান চুরি হয়ে গেছে। সমিতির টাকা তুলে ভ্যান কিনে কোন রকমে সংসার চলছে। রাতে চুরি হওয়া ছেলের সাইকেলটি এখনও উদ্ধার হয়নি। সাইকেল ছাড়া আমার ছেলের পড়ালেখা করা খুব কঠিন হয়ে পড়বে। তাই সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করছি। সহযোগিতার জন্য মোবাইল নং- ০১৭০০৬৮০৭৪৪

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পেশাজীবী গাড়ি চালকদেরবিস্তারিত পড়ুন

ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা মেডিকেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা

সাতক্ষীরা পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেবার মান, কার্যকারিতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও নাগরিকবিস্তারিত পড়ুন

  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন