শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসি দিবসে আলোচনা সভা, সম্মাননা ও চেক প্রদান

“থাকব ভালো,রাখবো ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসি দিবস – ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা, সম্মাননা ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার ১৮ ডিসেম্বর সাতক্ষীরা নিউমার্কেট হইতে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) কাজী আরিফুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মো. আজহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, প্রবাসী কল্যান ব্যাংক সাতক্ষীরা শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. আব্দুর রহিম, আল নুর ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী মো. আবু বকর সিদ্দিকী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনশক্তি জরিপ অফিসার মো. আব্দুল মজিদ ও আব্দুল সালাম, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যাবস্থাপক মো. হাফিজুর রহমান, এনজিও প্রতিনিধি অগ্রগতি সংস্থার অসিৎ ব্যানার্জী। ওয়েজার্নাস কল্যাণ বোর্ড হতে প্রাপ্ত ২০২০ সালে নির্বাচিত পিইসি ক্যাটাগরীতে প্রবাসী কর্মীর মেধাবী ৩ জন সন্তানকে ১৪ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী একজন পুরুষ ও একজন মহিলা কর্মীকে এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা