বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সাবেক সদস্য প্রশাসন ও ইসলামী ব্যাংক হাসপাতাল এর প্রতিষ্ঠাতা শহীদ মীর কাসেম আলীর (রঃ) এর ৮ম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় আইবিসিএইচএসএল কনসালটেন্ট চত্বরে ইসলামী ব্যাংক হাসপাতাল পরিবারের আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুল আলম। এসময় বক্তব্য রাখেন, হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, মার্কেটিং ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বুলবুল, ওয়ার্ড মাস্টার ফিরোজ হোসেন, মার্কেটিং অফিসার আব্দুল হাকিম প্রমুখ। এসময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মীর কাসেম আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় বক্তারা বলেন, মীর কাসেম আলী ছিলেন বেকারত্ব দূর করার কারিগর। তিনি দেশের অর্থনীতির চাকা পরিবর্তন করতে ইসলামী ব্যাংকসহ অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিলো। এসময় বক্তারা আরো বলেন, জনগনের আস্থা আছে বলেই এই প্রতিষ্ঠান আজো টিকে আছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী অফিসার মোতাসিম বিল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর