শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যবসা উপকরণ ও সনদ বিতরণ

সাতক্ষীরায় উদ্যোক্তা দক্ষতা এবং আর্থিক সাক্ষরতা ট্রেনিং কোর্স সম্পন্ন

উদ্যোক্তা দক্ষতা এবং আর্থিক সাক্ষরতা ট্রেনিং কোর্স সম্পন্ন উপকারভোগীদের মাঝে চাহিদার ভিত্তিতে ব্যবসা কার্যক্রম শুরু ও সম্প্রসারণের লক্ষ্যে (দ্বিতীয় পর্যায়ে) ব্যবসা উপকরণাদি ফ্রিজ, বিউটি পার্লার চেয়ার, সেলুন চেয়ার এবং সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টায় শহর সমাজসেবা অফিসের প্রশিক্ষণ কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রাণালয়ের সার্বিক সহযোগিতায়, জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে জিআইজেডের কারিগরি সহায়তায় ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় ব্যবসা উপকরণাদি এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ।

পৌরসভার ৬, ৭ এবং ৯ ওর্য়াডের বাঁকাল ইসলামপুর, ইটাগাছা পূর্বপাড়া, মধুমল্লারডাঙ্গী এবং রসুলপুর এলাকার ২৮ জন জলবায়ু অভিবাসী এবং দরিদ্র পরিবারের ব্যবসা কার্যক্রম শুরু ও সম্প্রসারণের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবসা উপকরণাদি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রকল্পভুক্ত কর্ম এলাকার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্প জিআইজেডের উপদেষ্টা রতন মানিক সরকার।

উল্লেখ্য, এর আগে গতবছর প্রথম পর্যায়ে ২২২ জন উপকারভোগীদের চাহিদার ভিত্তিতে বিভিন্ন ধরণের ব্যবসা উপকরণাদি এবং সনদ বিতরণ করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ