শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এক আইনজীবীর বিরুদ্ধে বাড়ির রাস্তা জবরদখলের অভিযোগ

সাতক্ষীরায় দক্ষিন পলাশপোলে এ্যাডভোকেট মোজাম্মেল হকের বিরুদ্ধে প্রতিবেশী অহেদুজ্জামানের যাতায়াতের রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে।

এঘটনায় ভুক্তোভোগী অসুস্থ অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবী অহেদুজ্জামানের মেয়ে হিমু সুলতানা বাদী হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছের।

লিখিত অভিযোগে জানা যায়, সাতক্ষীরা সদরের দক্ষিন পলাশপোল ৮নং ওয়ার্ড সবুজবাগ এলাকায় জমি ক্রয় করে স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্নভাবে বসবাস করে আসছেন অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবি অসুস্থ অহেদুজ্জামান। তার প্রতিবেশী এ্যাডভোকেট মোজাম্মেল হক জমি ক্রয় করে তার সম্পূর্ন জমিতে ঘর নির্মান করে বসবাস করছেন। কিন্তু গত কয়েক দিন ধরে অহেদুজ্জামানের যাতায়াতের রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মান করছে তারা।

এবিষয়ে অহেদুজ্জামানের মেয়ে হিমু সুলতানা জানান, আমাদের যাতায়াতের পথ জোর পূর্বক দখল করে পিলার পুতে নতুন করে সীমানা বাউন্ডারী দিচ্ছে এ্যাডভোকেট মোজাম্মেল হক। আমরা বাঁধা দেওয়ায় আমাদের জীবন নাশের হুমকি দিচ্ছে। আমরা ভয়ে বাড়ি থেকে বের হতে পারছিনা। এঘটনায় আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছিনা।

স্থানীয় বাসিন্দা এ্যাডভোকেট শফিকুল আলম, পারভেজসহ অনেকে জানান, এ্যাডভোকেট মোজাম্মেল হক সম্পূর্ন গায়ের জোরে যাতায়াতের পথ সীমানা প্রাচীর দিয়ে জবর দখল করছে আমরা প্রতিবাদ করলেও কোন কর্নপাত করেনি তারা।

এবিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হক এর স্ত্রী তাসলিমা বেগম বলেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপির মাধ্যমে একটা সমাধান হয়েছে। আমাদের সীমানার মধ্য দিয়ে প্রাচির নির্মান করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা