রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবি’র উঠান বৈঠক

সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির ঐকান্তিক প্রচেষ্টায় বল্লীতে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) বিকালে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বল্লী ইউনিয়ন শাখার আয়োজনে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বল্লী ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক আসাদুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন। উঠান বৈঠকে বক্তারা বলেন, “জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঐকান্তিক প্রচেষ্টায় এই বল্লী ইউনিয়নসহ ১৪টি ইউনিয়নে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর সে লক্ষ্যে রাস্তা-ঘাট, বিদ্যুৎ, ব্রিজ-কালভাট, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবনসহ বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা অন্যান্য উপজেলার থেকে বেশি। বীর মুক্তিযোদ্ধা এমপি রবি সদর নির্বাচনী এলাকার উন্নয়নে সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে উন্নয়নের জন্য ফাইল নিয়ে নিরলস পরিশ্রম করেছেন একটু বরাদ্দ বেশি পাওয়ার জন্য। সদর নির্বাচনী এলাকায় কোন মাটির রাস্তা থাকবেনা সে লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি কাজ করছেন। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করার আহবান জানান এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজহার আলী শাহীন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, বল্লী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনসুর আলী, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক চন্দ্র সরকার, সহ-সভাপতি সঞ্জীদ কুমার রায়, ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি রমেশ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সুধার মিস্ত্রি, ওয়ার্ড সভাপতি রমেশ সরকার ও ইউনিয়ন যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান লাল্টু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব