বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

সাতক্ষীরা প্রতিনিধি: স্যানিটেশন মাস উপলক্ষে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে এবং গোফরইমপ্যাক্ট কর্মসূচির অংশ হিসেবে ওয়াটারএইড ও সুইস কনট্যাক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।ক্যাম্পেইনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের।

এসময় উপস্থিত ছিলেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা ও WOMO নাসরিন সুলতানা মৌ,যুব প্রতিনিধি কর্ণ বিশ্বাস কেডি সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “টেকসই পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সঠিকভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। পরিবার ও সমাজের সবাইকে বর্জ্য পৃথকীকরণ এবং নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে যেমন পরিবেশ সুরক্ষিত থাকবে, তেমনি শহর ও গ্রামের সৌন্দর্যও অটুট থাকবে।”

ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়। এর মধ্যে ছিল,বর্জ্য পৃথকীকরণ ও পরিবেশ রক্ষায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বিদ্যালয় প্রাঙ্গণে ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম,কাগজ ও প্লাস্টিক দিয়ে শিল্প কর্ম,শিক্ষার্থীদের অংশগ্রহণে “পরিচ্ছন্ন পৃথিবী আমাদের অঙ্গীকার শীর্ষক হাতের ছাপ প্রতীকী অঙ্গীকার। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাত্রার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে, যাতে আগামী দিনে একটি পরিচ্ছন্ন, টেকসই ও স্বাস্থ্যসম্মত শহর গড়ে তোলা সম্ভব হয়।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন