বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ, মাছ ব্যবসায়ীকে জেল-জরিমানা

সাতক্ষীরা শহরের খাদ্যগুদাম মোড়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে এক মাছ ব্যবসায়ীর জেল-জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার মফিজুর রহমান শিমুল নামের ওই মাছ ব্যবসায়ীকে জেল-জরিমানা করেন।

এর আগে খাদ্যগুদাম মোড়ে মাছ প্রক্রিয়াজাত কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দন্ড পাওয়া ব্যবসায়ীর নাম মফিজুর রহমান শিমুল (৩২)। তিনি মনজিতপুর এলাকার জাহাবক্স আলীর ছেলে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, খাদ্য গুদাম মোড় এলাকায় শিমুলের একটি মাছ প্রক্রিয়াজাত কারখানা রয়েছে। তিনি চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে ওজন বাড়িয়ে বাজারজাত করেন- এমন অভিযোগের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করাকালীন হাতেনাতে আটক হন শিমুল। জব্দ করা হয় ৫০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের আদালতে হাজির করা হয়। আদালত তাকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

পরবর্তীতে পুশকৃত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে বলে জানান মোখলেছুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী