শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই
প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় মৎস্য
সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটি সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“দেশের মৎস্য খাতের উন্নয়নে পরিকল্পিতভাবে মৎস্য চাষ করতে
হবে। অপরিকল্পিত মৎস্য চাষের কারণে রাস্তা ঘাটের ক্ষতি হয়। মৎস্য ও কৃষিতে আমাদের দেশ অনেক ভালো। কৃষির উৎপাদন বাড়াতে জননেত্রী শেখ হাসিনা
কোথায় যেন এক ইঞ্চি জমি অনাবাদী না থাকে সেজন্য নির্দেশনা দিয়েছেন।

সাতক্ষীরার মাটি খুবই উর্বর। আমরা যা ফলায় তাই ভালো জন্মে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর বাসভবনের মধ্যে বিভিন্ন রকম সবজি চাষ, মাছ চাষ ও হাঁস-মুরগী পালন করে সাধারণ মানুষকে উৎসাহ যুগিয়েছেন। আমরা যে কাজ করবো সেটা যদি মনোযোগ দিয়ে করলে সফলতা আসবেই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মো. আনিছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, খুলনা বিভাগীয় হ্যাচারি মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবি এম আব্দুর রউফ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সরকারি মৎস্য অফিসার মো. লুৎফর রহমান, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজহার আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, জয়েন্ট ফিস কালচার’র প্রোপাইটার ও বিশিষ্ট মৎস্য চাষী নাঈম মেহেদী, ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর মোখলেসুর রহমান প্রমুখ।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৮ জন মৎস্য চাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা পূর্বে জাতীয়
মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয় এবং আলোচনা সভা শেষে ডিসি ইকো পার্কের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। এসময় মৎস্য কর্মকর্তা, মৎস্য চাষি ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী