বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের প্রার্থীসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ

আব্দুর রহমান: সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন।

যাচাই-বাছাইয়ে বিএনপির বৈধ ঘোষিত চার প্রার্থী হলেন- সাতক্ষীরা-১ আসনে হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীন এবং সাতক্ষীরা-৪ আসনে ড. মনিরুজ্জামান।
এছাড়া জামায়াতের চার প্রার্থীও বৈধতা পেয়েছেন।
তারা হলেন- সাতক্ষীরা-১ আসনে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম।

সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান ১ শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে অন্যান্য বৈধ প্রার্থীরা হলেন— বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম, জাতীয় পার্টির জিয়াউর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম।

সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির মো. রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষর নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত না হওয়ায় শেখ মাতলুব হোসেন লিয়নের দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ আসনে বৈধ ঘোষিত অন্যান্য প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দিন, জাসদের মো. ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবীউল ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ।

সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলমের দাখিলকৃত ১ শতাংশ ভোটারের তালিকায় একজন মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম এ আসাফউদ্দৌলা খান ও আসলাম আল মেহেদী প্রয়োজনীয় স্বাক্ষর তালিকা জমা না দেওয়ায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরনী’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন জাতীয় পার্টির আলিপ হোসেন ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন।

সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তবে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির মো. আব্দুর রশীদ, স্বাক্ষর অনুমোদন না থাকায় জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ মায়াজ, ঋণখেলাপি হওয়ায় গণ অধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা এবং প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওয়াহেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাতক্ষীরার চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ২৯ জন। যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম