বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের সুবর্ণ জয়ন্তীতে আলোচনা সভা ও চেক হস্তান্তর

“সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার পরিকল্পিত জীবন হোক সবার” স্লোগানে সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

সরকারি প্রতিষ্ঠান “জীবন বীমা কর্পোরেশন” এর আয়োজনে রবিবার সকালে ফাল্গুনী বস্ত্রালয়ের ৪র্থ তলায় কর্পোরেশনের কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বক্তারা বলেন, বীমা শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বীমা শিল্পের গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরেন।

বক্তারা আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু সাধারণ মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির কথাই ভাবেননি; ভেবেছেন মানুষের অর্থনৈতিক মুক্তির কথাও। আর তাই ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি বীমা খাত সংস্কারে হাত দেন। ১৯৭২ সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে তিনি ৪৯টি বীমা কোম্পানিকে একীভূত করে গঠন করেন তিস্তা, কর্ণফুলী, রূপসা ও সুরমা এই ৪টি কর্পোরেশন। এরপর ১৯৭৩ সালে পাস করেন বীমা কর্পোরেশন আইন। গঠন করেন জীবন বীমার ক্ষেত্রে একমাত্র সরকারি বীমা প্রতিষ্ঠান “জীবন বীমা করপোরেশন”।

দেশের বীমা খাতের উন্নয়নে বঙ্গবন্ধুর এই অবদান, বঙ্গবন্ধু বীমা খাতের সাথে যেভাবে জড়িত, অর্থনীতির আর কোন খাতের সাথে তার এতো বেশি সম্পৃক্ততা ছিল না। বঙ্গবন্ধু বীমা পেশার মাধ্যমে তার সংগ্রামী কর্মকাণ্ড চালিয়েছেন। দেশের স্বাধীনতা সংগ্রামে বীমা খাতের বিশেষ অবদান রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

এসময় বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের সাতক্ষীরা সেলস্ অফিসের ইনচার্জ সুব্রত কুমার সানা, জীবন বীমা কর্পোরেশনের পেনশন বীমা গ্রহিতা ও বীর মুক্তিযোদ্ধা আবু ফারুক মো. কামরুল ইসলাম, বে-সরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জনতা ব্যাংকের বড় বাজার শাখার ম্যানেজার মো. আব্দুর রহিম, খলিশখালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এম.এম আছাদুজ্জামান, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. হাফিজুল আল মাহমুদ, ডা. হাফিজুর রহমান, জীবন বীমা কর্পোরেশনের নিউ মার্কেট শাখার উন্নয়ন ম্যানেজার ইনচার্জ অজয় কুমার রায় চৌধুরী, কলারোয়া শাখার উন্নয়র ম্যানেজার বি.এম হাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির মাসিক পেনশানের চেকসহ ১৩জন গ্রাহকের হাতে ৩১লক্ষ ৩৭ হাজার টাকার মেয়াদোত্তর বীমা দাবী ও পেনশন বীমা দাবীর চেক হস্তান্তর করেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও সভাপতিত্ব করেন জীবন বীমা কর্পোরেশনের সাতক্ষীরা কর্পোরেট অফিসের ম্যানেজার ইনচার্জ শেখ রেফাজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ