মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতারণী

ঐতিহ্যবাহী ও সাফল্যে অনন্য ​সাতক্ষীরা সদরের ডি.বি. ইউনাইটেড হাই স্কুলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং নব-নির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.মমিনুর রহমান মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ [সদর এবং দেবহাটা] আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক।

অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান শেখ আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা সদর জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুর রহমান, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সহকারি সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেস, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আব্দুল হাসান।

বরেন্য ইসলামিক বক্তা মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মফেজ উদ্দিন ক্যাডেট মাদ্রাসার পরিচালক ক্বারী আনারুল ইসলাম, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আসাদুল ইসলাম, বিডিএফ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জি.এম আমিনুল হক, সাংবাদিক মোস্তাকীম হোসাইন, অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্যকে ফুল এবং সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলাম।
এ সময় অতিথি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও দক্ষতার সাথে পরিচালনা করার জন্য প্রধান শিক্ষক মো.মমিনুর রহমান মুকুলের ভূয়সী প্রশংসা করেন।

একই সাথে তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মরহুম আশরাফ আলী সিদ্দিকীর স্মৃতি ও অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠান শেষে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী কৃর্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও দক্ষতার সাথে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন