শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দু’দিনের রিমান্ডে রাজশাহীর বিএনপি নেতা চাঁদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দায়ে গ্রেপ্তার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন সাতক্ষীরা আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন ৫ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জিয়ারুল ইসলাম ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. তামিম আহমেদ সোহাগ।
অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. কামরুজ্জামান ভুট্টো ও এ্যাড. এসএম আকবর আলী।

সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌসুলী এ্যাড. আব্দুল লতিফ জানান, আসামি চাঁদ পূর্বে গ্রেপ্তার থাকায় ২৩ জুলাই রোববার তাকে শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিলো। মঙ্গলবার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য, গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হবার পর ২৫ মে তারিখে সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। এই মামলায় মঙ্গলবার আবু সাইদ চাঁদকে রিমান্ডে নেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করারবিস্তারিত পড়ুন

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলারবিস্তারিত পড়ুন

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন দেননিবিস্তারিত পড়ুন

  • ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’
  • দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব
  • কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন
  • বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
  • পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সেই শিশু সাজিদকে বিদায়, জা*নাজায় হাজারো মানুষের ঢল
  • শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা: নাহিদ ইসলাম
  • ‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’
  • কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি
  • বিচার চলাকালে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : সিইসি