বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- শীর্ষক প্রতিপাদ্যে মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার নির্মল কুমার, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আনসার ভিডিপি অফিসার হালিমা খাতুন, মেরিন ফিসারিজ অফিসার কুমার প্রশান্ত দাশ, মৎস্য সমিতির সভাপতি বিমল পোদ্দার, মৎস্য ব্যবসায়ী এনায়েত খান টুনটু, মৎস্য হ্যাচারি মালিক মেহেদি হাসান জুয়েল প্রমুখ।

পরে বর্ণাঢ্য র‍্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মাছ চাষে বিশেষ অবদানের জন্য প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে আর্থসামাজিক উন্নয়নে জনগণের সম্পৃক্ততার উপর গুরুত্বারোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা