বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নতুন কারিকুলামে বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনীতে দুর্ভোগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নতুন কারিকুলামে অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকদের সপ্তাহব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম রবিবার শেষ হয়েছে।
গত ১৮ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরার তালতলা মাধ্যমিক বিদ্যালয় ও সুন্দরবন টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমটি সম্পন্ন হয়েছে।

নতুন এই কারিকুলামে মাধ্যমিক স্তরের গণিত, ডিজিটাল টেকনোলজি, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইংরেজি, বাংলা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা ও হিন্দু ধর্ম বিষয়ে সাতক্ষীরার ১৩৫৩জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে। এতে প্রশিক্ষক ছিলেন ৫০জন। এদিকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪:৩০মিনিট পর্যন্ত চলে প্রশিক্ষণ। তবে সমাপনী দিনে কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে চরম হয়রানীর শিকার হয়েছেন প্রায় দেড় হাজার শিক্ষক। প্রশিক্ষণের সম্মানী সংক্রান্ত একটি ব্যাংক শীটে স্বাক্ষর নিতে গিয়ে বিকাল সাড়ে ৫টা বাজায় কর্তৃপক্ষ। এতে করে দূর-দূরান্তের নারী শিক্ষকরা চরম দুর্ভোগে পড়েন।

দুর্ভোগের শিকার শিক্ষকরা জানান, বিকাল ৫টার পরে আমাদের কাছে একটি শীট স্বাক্ষর করার জন্য পাঠানো হয়। স্বাক্ষর করতে গিয়ে সাড়ে ৫টা বেজে যায়। অথচ বিকাল সাড়ে ৪টার মধ্যে আমাদের ছেড়ে দেওয়ার কথা ছিল। প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনায় দুটি ভেনুর প্রায় দেড় হাজার শিক্ষক দুর্ভোগের শিকার হয়েছেন। তারা অভিযোগ করে বলেন, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আমাদের দুর্ভোগে ফেলা হয়েছে। বাড়ি ফিরতে আমাদের অনেকের রাত হয়ে যাবে।

এদিকে শিল্প ও সংস্কৃতি বিষয়ক প্রশিক্ষক মো: আল-আমিন ও মো: নজরুল ইসলাম বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতাধীন দেশের ৬৪ জেলার সাতক্ষীরা সদরসহ ৪৭৬টি উপজেলায় নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক সাত দিনব্যাপী অষ্টম ও নবম শ্রেণির শ্রেণি-শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি তদারকি করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ