শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ দিদ্দিকীর একদিনের সফর, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান

সাতক্ষীরায় একদিনের আগমন অবস্থান করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছান তিনি। বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান কর্মকর্তারা। পরে সেখানে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করেন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান বিচারপ্রতি।

উল্লেখ্য প্রধান বিচারপ্রতি ছাত্র জীবনে অনেকটা সময় কাটিয়েছেন সাতক্ষীরাতে ১৯৭৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রধান বিচারপতির কলেজে আগমণে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন ও নিজেদের গর্বিত হিসেবে তুলে ধরেন। প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পরে এটাই তার প্রথম সাতক্ষীরা সফর।

সাতক্ষীরা আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধন, বিচারক-আইনজীবীদের সঙ্গে মতবিনিময় এবং প্রধান বিচারপতি কে সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে বেলা আড়াই টার সময় সাতক্ষীরা আইনজীবী ভবনের হল রুমে সংবর্ধনা দেয়া হয় এবং সুন্দর বনের রয়েল বেঙ্গল টাইগার ( কাঠের তৈরী) উপহার হিসাবে আইনজীবীরা প্রধান বিচারপতিকে উপহার হিসাবে প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সহ সাতক্ষীরা জজ কোটের বিচারক বৃন্দ।

পরবর্তীতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস