শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জুন) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুস্থ-সবল নাগরিক চাই। সুস্থ দেহ সুস্থ মন তৈরী করতে খেলা-ধূলার বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়া প্রেমী। তাঁরই নামে খেলাটি হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এ গ্রুপে অংশ নেয় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় তালা বনাম শিমু রেজা এমপি কলেজ কালিগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মহিলা সদস্য ফারহা দিবা খান সাথী, শিমুন শামস, কাজী কামরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ।

খেলার রেফারির দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন, সহকারী রেফারি পিপুল খান, সাম্মু চৌধুরী ও আব্দুল গফফার।

এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আগামী ১২ জুন বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা