সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মশার উপদ্রের প্রতিকার চেয়ে পৌরসভায় ছাত্রদলের স্মারকলিপি

সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে মশার ভয়াবহ উপদ্রব থেকে নাগরিকদের সুরক্ষা ও জনস্বাস্থ্য ঝুঁকি এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা শহর ছাত্রদল। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে ছাত্রদল নেতৃবৃন্দ উল্লেখ করেন, সাতক্ষীরা একটি প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও বর্তমানে শহরের প্রতিটি ওয়ার্ডে মশার উপদ্রব নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বিশেষ করে ১নং ওয়ার্ডের কাটিয়া টাউন বাজার, মধ্য কাটিয়া, ঝুটিতলা, ২নং ওয়ার্ডের কাছারীপাড়া, সরকারপাড়া, মুনজিতপুর, ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা, ৪নং ওয়ার্ডের সুলতানপুর বড় বাজার, ৫নং ওয়ার্ডের চালতেতলা, ৬নং ওয়ার্ডের কুখরালী, ৭নং ওয়ার্ডের ইটাগাছা, ৮নং ওয়ার্ডের কামালনগর এবং ৯নং ওয়ার্ডের রসুলপুর ও চৌরঙ্গী মোড়সহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে মশার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

সম্প্রতি তীব্র গরমে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন মশার এই উপদ্রব মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে। এতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছেন পৌরবাসী। শহর ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় জানিয়ে অনতিবিলম্বে পৌরসভার পক্ষ থেকে ফগার মেশিন ও কার্যকর ওষুধ ছিটানোর দাবি জানানো হয়।

শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলামের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন,
সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সহসভাপতি আকবর হোসেন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদলের আহবায়ক সদস্য শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, শহর ছাত্রদল নেতা জুবায়ের, সরকারি কলেজ ছাত্রদল নেতা শেখ ইমরান আহমেদ, ফাহিম হোসেন ও এবং সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় পৌর কর্তৃপক্ষ স্মারকলিপি গ্রহণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। শহর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

একই রকম সংবাদ সমূহ

উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা, উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত

​বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়েবিস্তারিত পড়ুন

মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দত্তবাগ এলাকায় আজিজুলের চায়ের দোকানকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক
  • ​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি
  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা