মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ ও মেধাবী নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিষ্ণুপদ পাল।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক ইসমত আরা,সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার প্রতিনিধি ফাতেমা খাতুনসহ মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক বৃন্দ।

বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যেন তাদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন সে লক্ষ্যে সরকার সর্বাত্মক সহায়তা দিচ্ছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালকের কার্যালয় কতৃক আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সাতক্ষীরা জেলা প্রশাসন ।

উল্লেখ, ৩৯ ও ৪০ ব্যাজের ২০০ প্রশিক্ষানার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ২০ জনকে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা

জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় দৈনিক প্রগতির সাতক্ষীরা জেলা প্রতিনিধিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বালাইনাশক কোম্পানি ইনতেফা পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজবিস্তারিত পড়ুন

  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন