শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির কৃতি-শিক্ষার্থীদের ভাল ফলাফলে উদ্বুর্দ্ধ করতে ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রেণিতে ১ম স্থান অধিকারী ও সর্বোচ্চ নম্বর পাওয়া কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত কর্মকার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃতি- কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের মানবিক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির কৃতি-শিক্ষার্থীদের ভাল ফলাফলে উদ্বুর্দ্ধ করতে ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ‘মা’ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। কৃতি শিক্ষার্থীদের ভাল ফলাফলের স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার অন্যান্য শিক্ষার্থীদেরকে উৎসাহ ও ভাল পড়া-শুনায় উদ্বুর্দ্ধ করবে।

এছাড়াও ‘মা’ ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মো. আকরামুজ্জামান লিটন, মাহাবুবুজ্জামান রিন্টু, শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা: আমেনা খাতুন, ছায়রা খাতুন, মো. জিয়াউর রহমান, গৌতম কুমার দাস, মো. ফিরোজ হোসেন, মো. সালাহউদ্দীন আল-মানিক ও শিরিনা পারভীন প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবুর দাদা মরহুম আলহাজ¦ হেদায়েতুল্লাহ সরদার, দাদী মরহুমা মঙ্গলজান, পিতা মরহুম আব্দুল গফুর গফ্ফার সরদার চেয়ারম্যান ও মাতা মরহুমা মনোয়ারা সুলতানার কবর জিয়ারত করেন রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন মানবিক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

এছাড়াও সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়সহ ৪টি বিদ্যালয়ে শ্রেণিতে ১ম স্থান অধিকারী ও সর্বোচ্চ নম্বর পাওয়া কোমলমতি ২৪জন কৃতি কোমলমতি শিক্ষার্থীর মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

এসময় ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আক্তার ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার উন্নয়নে কৃতি-শিক্ষার্থীদের ভাল ফলাফলে উদ্বুর্দ্ধ করতে ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ‘মা’ ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগের জন্য সংগঠনের চেয়ারম্যান মানবিক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলকে ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন