সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন; সভাপতি কেডি, সম্পাদক মেহেদী

সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার‍্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কর্ণ বিশ্বাস কেডি এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান।

সম্প্রতি শহরের স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আবুল হোসেনের পরিচালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিক মুজাহিদ ও মুজাহিদুল ইসলাম। এছাড়া কোষাধ্যক্ষ পদে মো: আমিনুর রহমান এবং যুগ্ম সম্পাদক পদে শারমিন আক্তার রিয়া নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— নূর ইসলাম (ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর), সাদিয়া সুলতানা (প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর), সুকান্ত দাস (কমিউনিটি সার্ভিস ডিরেক্টর), মোকাররাম বিল্লাহ ইমন (ক্লাব সার্ভিস ডিরেক্টর), পূজা সরকার (ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর) এবং আতিক (সার্জেন্ট অ্যাট আরমস)।

নবনির্বাচিত সভাপতি কর্ণ বিশ্বাস কেডি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের ক্লাবকে সত্যিকারের ইতিবাচক পরিবর্তনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আগামী এক বছরে আমরা এমন কিছু টেকসই উদ্যোগ নিতে চাই, যা সাতক্ষীরার তরুণ ও যুবসমাজের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার প্রস্তুতিতে সরাসরি ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজের অসহায় পরিবার ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নতুন এই তরুণ ও গতিশীল কমিটির নেতৃত্বে রোটার‍্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা জেলার সামাজিক দায়বদ্ধতা রক্ষা এবং যুবদের ব্যক্তিগত ও পেশাগত মান উন্নয়নে আরও জোরালো ভূমিকা পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রযুক্তিভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায়বিস্তারিত পড়ুন

সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা’দের ঢুকতে দেয়া হবে না: ড. মনিরুজ্জামান

সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ প্রবেশ করলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপণী

শিশু যৌন পাচার (সিএসটি) প্রতিরোধ, ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিতবিস্তারিত পড়ুন

  • জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান
  • ভোমরা স্থলবন্দরে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
  • পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১
  • সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ
  • সাতক্ষীরায় আজহারীর মাহফিল, অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন
  • ‎উপকূল থেকে রাজধানী : সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা
  • সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা
  • সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা
  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ