বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার কালিগঞ্জের কাদের

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কাদেরকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

সোমবার (১৬ জুন) বিকাল ৪টার দিকে সাতক্ষীরা শহরের একটি পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্য আব্দুল কাদের সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের ইলাহী বক্সের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আলোচিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাদের দীর্ঘদিন ধরে নারী দিয়ে ফাঁদ পেতে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীকে ব্লাকমেইল করে তার কাছ থেকে হাতিয়ে নিতেন বিপুল অংকের অর্থ।

সম্প্রতি এক ব্যবসায়ী আব্দুল কাদেরের দারা ব্লাকমেইলের শিকার হয়ে সাতক্ষীরার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় তদন্ত শেষে আব্দুল কাদেরের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় চাঁদাবাজি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পলাতক ছিলেন কাদের।

র‌্যাব প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন