শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষা সপ্তাহের রঙিন আয়োজন: সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে শিক্ষার্থীরা

সাতক্ষীরা প্রতিনিধি : শীতের কোমল সকালে কুয়াশা ভেদ করে যখন বিদ্যালয় প্রাঙ্গণে ভেসে আসে সুর, ছন্দ আর শব্দের মায়া—তখনই যেন বোঝা যায়, শিক্ষা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, রচনা, বিতর্ক, অভিনয়, হামদ, নাত ও ক্বেরাতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর। কারও কণ্ঠে দেশপ্রেমের গান, কারও আবৃত্তিতে ভাষার সৌন্দর্য, আবার কারও অভিনয়ে উঠে আসে সমাজ ও জীবনের নানা গল্প।

প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাহিত্য ও সংস্কৃতির চর্চা অত্যন্ত জরুরি। এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, শহিদুল ইসলাম, শ্যামল সরকার, ইন্দ্রজিত সাধু, প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুনসহ শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

আয়োজকদের ভাষ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দমুখর পরিবেশ তৈরি করে—যেখানে শিখন আর সৃষ্টির বন্ধন আরও দৃঢ় হয়।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক