রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পারিবারিক অর্থায়নে মিড ডে মিল কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০১৭ সাল থেকে চলমান এ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দিন ভিন্ন ভিন্ন পুষ্টিকর খাবার পরিবেশন করা হচ্ছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের আয়োজন করা হয়। এদিন শিক্ষার্থীদের খাবার পরিবেশনের পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করা হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, মিড ডে মিল চালুর আগে বিদ্যালয়ে শিক্ষার্থীদের গড় উপস্থিতি ছিল প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ। বর্তমানে তা বেড়ে ৯০ শতাংশেরও বেশি হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ঝরে পড়ার হারও কমেছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের মধ্যে অনেকেই আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান। মিড ডে মিলের মেনুতে বিভিন্ন সময়ে সবজি খিচুড়ি, সিদ্ধ ডিম, মাংস, কলা, পাউরুটি ও বনরুটিসহ বিভিন্ন খাবার রাখা হয়। এতে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যালয়ে আসার আগ্রহও বাড়ছে বলে জানান শিক্ষক ও অভিভাবকেরা। বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন প্রধান শিক্ষক সানজিনা শাহনাজের বড় ভাই ডা. মেহেদী নেওয়াজ। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাধ্যক্ষ ও অর্থোপেডিক সার্জন এবং বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। একজন অভিভাবক বলেন, আগে অনেক শিশু নিয়মিত স্কুলে যেতে চাইত না। এখন তারা আগ্রহ নিয়ে বিদ্যালয়ে আসে। খাবারের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক আচরণও শিশুদের বিদ্যালয়মুখী করতে ভূমিকা রাখছে। সহকারী শিক্ষকেরা জানান, মিড ডে মিল শুধু শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ করছে না; এর ফলে শ্রেণিকক্ষে তাদের মনোযোগ ও অংশগ্রহণও বেড়েছে। বিদ্যালয়ের পরিবেশও হয়েছে আরও প্রাণবন্ত। প্রধান শিক্ষক সানজিনা শাহনাজ বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের খাবার দেওয়া নয়। আমরা চাই তারা নিয়মিত বিদ্যালয়ে আসুক, পড়াশোনায় আগ্রহী হোক এবং সুস্থ-স্বাভাবিকভাবে বেড়ে উঠুক। এই উদ্যোগ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করছে। ভবিষ্যতে আরও পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যরা প্রধান শিক্ষকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ