সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক প্রচারণা সভা। এই সভা আয়োজিত হয়েছিল ‘জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে, যা ছিল শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির একটি প্রচেষ্টা।

বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের অদূরে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, নির্বাহী পরিচালক মোঃ বাহাউদ্দিন ফারুকী, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম এবং বিআরটিএ’র উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।

সভায় বক্তারা শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পে সচেতন হতে উৎসাহিত করেন। বক্তারা পথ চলাচলের সময় ট্রাফিক সাইন এবং অন্যান্য সুরক্ষা নিয়ম-কানুন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

বক্তারা উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনা একটি গুরুতর সমস্যা এবং এর প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করা অত্যন্ত জরুরি। সড়ক নিরাপত্তা সচেতনতামূলক এই প্রচারণা সভার মাধ্যমে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান লাভ করে এবং তারা এ বিষয়ে তাদের পরিবার ও বন্ধুদেরও সচেতন করতে পারে। বক্তারা আরও জানান, ভবিষ্যতে এমন আরও উদ্যোগ গ্রহণ করা হবে যাতে সারা দেশের শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হতে পারে।

এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তরুণদের মধ্যে। সচেতনতা বৃদ্ধি পেলে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমবে এবং সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত হবে।

একই রকম সংবাদ সমূহ

উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা, উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত

​বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়েবিস্তারিত পড়ুন

মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দত্তবাগ এলাকায় আজিজুলের চায়ের দোকানকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক
  • ​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি
  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা