বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ সংস্থার সাথে ট্রাক প্রতীক প্রার্থীর মতবিনিময়

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. আফসার আলী বলেন, সদর সংসদীয় আসনকে দেশের অন্যতম মডেল সংসদীয় এলাকা হিসাবে গড়ে তুলবো। জেলা সদরে আইটি পার্ক স্থাপন ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের লক্ষে আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা, বিদেশগামীদের ফ্রি প্রশিক্ষণ প্রদানে লক্ষ্যের সরকারি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার পদক্ষেপ গ্রহণ করা। ভোমরাকে পৌরসভা ঘোষণার ব্যবস্থা করা এবং ভোমরা স্থল বন্দরকে অত্যাধুনিক ও অন্যতম স্থল বন্দর হিসাবে রূপান্তরে কার্য্যক্রম গ্রহণ করবো।

সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন, স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী আলহাজ্ব মোঃ আফসার আলী।

তিনি তার বক্তব্যে আরও বলেন, জেলা শহরকে অত্যাধুনিক দৃষ্টি নন্দন করা, এই এলাকার সকল রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন ও বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের অবকাঠামো উন্নয়ন এর জন্য পৃথক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা। জেলা শহরে মহিলা ষ্টেডিয়াম, মহিলা পাঠাগার ও মহিলা জিমনেসিয়াম নির্মান এবং মহিলাদের জন্য সরকারি ভাবে ক্লিনিক স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে। যশোরের নাভারণ-শ্যামনগরের সঙ্গে প্রস্তাবিত রেল লাইনের সাথে ভোমরা স্থলবন্দরকে সংযুক্তকর পদক্ষেপ নেওয়া। সরকারের ঘোষণা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন ও সাতক্ষীরা সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্য্যক্রম তরান্নিত করা। জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্য়েঁড়ঃ;সাতক্ষীরা জেলা উন্নয়ন কর্তৃপক্ষ্য়ঁড়ঃ;স্থাপনের কার্য্যক্রম গ্রহণ করা। সাতক্ষীরাকে মাদকমুক্ত ও দূর্নীতিমুক্ত করার লক্ষে সম্মিলিতভাবে (দলমত নির্বিশেষে কমিটি গঠনের মাধ্যমে) যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। সাতক্ষীরা সদরের আওতাধীন সকল সরকারী ও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা অন্যান্য প্রতিষ্ঠানের জনবল নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ম মোতাবেক নিয়োগের স্বাধীন দেওয়া। সরকার প্রদত্ত অর্থ-বাজেট সংসদীয় এলাকার কাজের জন্য শতভাগ ব্যয় করার নিশ্চয়তা জবাবদিহিতা নিশ্চিত করা। সাতক্ষীরা কর্মরত গরীব কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষে প্রশাসকের দপ্তরের এলআর ফান্ডে অর্থ জমা রাখার ব্যবস্থা করা। সাতক্ষীরাকে জলাবদ্ধতা থেকে নিরসন করা।

তিনি তার বক্তব্যগুলো বাস্তবায়নের জন্য সকলের কাছে ট্রাক প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিবেন।

দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদের সভাপতিত্বে এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছাদুল ইসলাম, সাতক্ষীরা চেম্বার অফ কমার্স এর ডিরেক্টর গোলাম আজম, সিনিয়র সাংবাদিক ডি.এম কামরুল ইসলাম, সাংবাদিক তুহিন হোসেন, সাংবাদিক সুমন মুখার্জি, সাংবাদিক শেখ আলী ইমরান, সাংবাদিক সাহাজান আলী, সাংবাদিক আব্দুর রহমান সহ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতিবিস্তারিত পড়ুন

  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত