শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫ সাংবাকিদের বিরুদ্ধে মামলা, মানবাধিকার কর্মী সুলতানা কামালের গভীর উদ্বেগ

সাতক্ষীরার কর্মরত পাঁচ সাংবাদিকের নামে মিথ্যা হয়রানিমূলক চাঁদাবাজি মামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধায় তত্ত্বাবধায়ক সরকার সাবেক উপদেষ্টা, কবি সুফিয়া কামালের কন্যা ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিএসটিআই নিবন্ধন ব্যবহার করে সেমাই বাজারজাত করা নিয়ে সংবাদ পরিবেশনের জেরে সাতক্ষীরায় স্থানীয় পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে পাশাপাশি অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

তিনি বলেন , সাতক্ষীরায় প্রবাসীকে নিয়ে নানা গুঞ্জন-কোটি টাকার ব্যবসা পরিচালনা করেন ইমুতে, দেখান না চেহারা” শীর্ষক সংবাদটি ২৭ মার্চ, প্রকাশের পর ২৯ মার্চ জেলা প্রশাসনের সহযোগিতায় শপিং ভ্যালি লাচ্ছা সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জরিমানা দেয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআই লাইসেন্স না থাকার শর্তেও সেমাইয়ের প্যাকেটের গায়ে বিএসটিআই লোগো ও ভুয়া নিবন্ধন নম্বর ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন, র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব, এ সময় উপস্থিত ছিলেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও এনডিসি জনাব বাপ্পি দত্ত রনি।

তিনি আরো বলেন এর জেরে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাংবাদিক সোহাগ হোসেন, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, দৈনিক পত্রদূত ও এ জেড নিউজের সাংবাদিক হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের সাংবাদিক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের সাংবাদিক শাহীন বিশ্বাসের বিরুদ্ধে শপিং ভ্যালি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপক জহর আলী সরদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং বাদীকে মারধর করে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে আগামী ২৩ মের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সুলতানা কামাল বলেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশান (এমএসএফ) মনে করে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করে দেশের জনগনকে ও সরকারের বিভিন্ন পর্যায়ে তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের বক্তব্য ও প্রয়োজনীয়তাসমূহ এবং সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা সম্পর্কে নীতিনির্ধারকদের অবহিত করছে। এমএসএফ আরো মনে করে হয়রানিমূলক মামলা দিয়ে গণমাধ্যম কর্মীদের কন্ঠরোধ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, যা শুধু মাত্র দু:খজনকই নয়, বরং সংবাদপত্র ও সাংবাদিকের স্বাধীনতারও পরিপন্থি। সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে এমন পরিবেশ তৈরি করা, গণমাধ্যমের স্বাধীনতা,গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার ক্ষেত্রে ঘটনাসমূহের প্রভাব বিবেচনায় সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমএসএফ জোর দাবী জানাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস