শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫৬টি মহিলা সমিতিকে সাড়ে ১৬লাখ টাকার চেক প্রদান

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত ও বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে ২০২৪-২৫ অর্থবছরের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে রবিবার (১৪সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নাজমুন নাহার।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,ফরিদা আক্তার বিউটি, খুরশীদ জাহান শিলাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রী বৃন্দ।

এ সময় সদর উপজেলার ২৩ টা স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ৬,৭৬,০০০/- টাকা,তালা উপজেলার ৭ টা সমিতিকে ২,১৪,০০০/-টাকা,আশাশুনি উপজেলার ৫টা সমিতিকে ১,২০,০০০/- টাকা,দেবহাটা উপজেলার ৫ টা সমিতিকে ১,৬০,০০০/- টাকা,শ্যামনগর উপজেলার ২টা সমিতিকে ৬৪,০০০/- টাকা,কালীগঞ্জ উপজেলার ১০ টা সমিতিকে ২,৯০,০০০/- টাকা, কলারোয়া উপজেলার ৩টা সমিতিকে ৬৯,০০০/- টাকা ও বিশেষ অনুদান একটি সমিতি ৫০,০০০/- টাকাসহ সর্বমোট ৫৬ টা সমিতিকে ১৬ লক্ষ ৪৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন