মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আগরদাড়ীতে সিটিসি সদস্যদের সাথে অগ্রগতি সংস্থার সংলাপ

অগ্রগতি সংস্থার আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃঃহষ্পতি বার সকাল ১০:৩০ টায় অগ্রগতি আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলকাজ আলী, সচিব, ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ।

শুরুতে অগ্রগতি সংস্থার শপথ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ মানব পাচার প্রতিরোধে অত্র সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাম্যক ধারনা প্রদান করেন। মূলতঃ অত্র সংস্থার সামাজিক বলয় সৃষ্টির মাধ্যমে মানব পাচার প্রতিরোধ ও পাচার নিরসনের জন্য টেকসই উদ্যোগ (শপথ) প্রকল্প ও আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষদের জন্য প্রকল্পের আওতায় এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল ও সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশনের সহযোগিতায় আশ্বাস প্রকল্প এবং মুম্বাই স্মাইলস এর সহযোগিতায় শপথ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এছাড়া এই ডায়ালগে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি মাওঃ মোঃ মনিরুজ্জামান, সুপার, কাশেমপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসা, যুব প্রতিনিধি, শিশু প্রতিনিধি নুশরাত তানজিন ও মোঃ মারুফ বিল্লাহ, সাংবাদিক রফিকুল আলম, আশ্বাস প্রকল্পের কাউন্সেলর সিরাজুম মনিরা, শপথ প্রকল্পের প্রোগ্রাম অফিসার গোপাল সরকার।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন