মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলোচিত সাংবাদিক ইয়ারব হোসেন গ্রেপ্তার

ঝাউডাঙ্গা প্রতিনিধি : হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগে ইয়ারব হোসেন নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তাকে সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়ারব হোসেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজ ‘সমাজের আলো’র সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। পরবর্তী করণীয় প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, সাংবাদিক ইয়ারব হোসেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ারব হোসেন (৫০) ‘সমাজের আলো’ নামের ফেসবুক পেজের কর্ণধর ও মানবজমিন পত্রিকার সাতক্ষীরার সাবেক প্রতিনিধি। তুজলপুর গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার (৮এপ্রিল ২০২৫) দুপুরে জনতা আটক করে সেনাবাহিনী ও পুলিশের কাছে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী আব্দুল জব্বার লিটিলসহ একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।
‘এ সুমাজ যাচ্চে কুতায়’ খ্যাত সাংবাদিক ইয়ারব হোসেন গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যর্ত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন। তবে তার আলোচিত-সমালোচিত ‘সমাজের আলো’ ফেসবুক পেজ থেকে তিনি ও তার কয়েকজন সহযোগী নিয়মিত নানান গুজব খবর, পোস্ট, ছবি ও ভিডিও নিয়মিত আপলোড করে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত