শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউপি চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামলীগ নেতা আলমগীর আলম লিটনের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে পুলিশি বাধা উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সহস্রাধিক এলাকাবাসী। বুধবার সকালে আনুলিয়া ইউনিয়নের একসোরা বাজারে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, আনুলিয়া ইউিনয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবর রহমান, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দীন সানা, আসাদুজ্জামান, ইউনিয়ন যুবলীগ যুগ্ম সম্পাদক আল আমিন, আব্দুল বারিক প্রমুখ। বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম লিটন ইউনিয়ন পরিষদের গ্রাম অবকাঠামো উন্নয়ন না করে টিআর, কাবিখা, কাবিটা, এডিপি, এলজিএসপিসহ বিভিন্ন খাতের কাজ না করে তার বরাদ্দকৃত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমনকি নির্বাচিত ইউপি সদস্যদের প্রকল্প কমিটিতে না রেখে তার কর্মচারীদের দিয়ে ভুয়া ইউপি সদস্য বানিয়ে প্রকল্প কমিটি বাস্তাবায়ন করে এই টাকা আত্মসাৎ করেছেন। আর এই আতœসাতকৃত টাকা দিয়ে সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়ায় গড়ে তুলেছেন বিলাস বহুল চারতলা ভবন। শুধু তাই নয় ইউনিয়ন পরিষদে সুপেয় পানি পান করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামীয় দেয়া পানির ট্যাংকিটি তিনি সেখানে না বসিয়ে সেটি তার আলীসান ভবনের উপর বসিয়েছেন। যা নিয়ে তার পরিষদের ইউপি সদস্যসহ স্থানীয় জনগন খুবই ক্ষুদ্ধ। বক্তারা এ সময় দূর্নীতিবাজ চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থাসহ তার চেয়ারম্যান পদ থেকে অপসারনের জোর দাবি জানান। মানববন্ধান ও বিক্ষোভ সমাবেশ শেষে তারা ডাকযোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা