শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ইটাগাছায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

“করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় ও মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধকল্পে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ০৪টায় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের ইটাগাছা বউ বাজার সংলগ্ন প্রফেসর জামাল উদ্দিনের চাতালে প্রফেসর জামাল উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনা বলেছেন শীত মৌসুম করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এজন্য করোনার সংক্রমণ রোধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। তাই করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই স্লোগানে পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু যে ব্যক্তিগত উদ্যোগে নিয়েছে এটা খুবই প্রশংসনীয়। পৌরসভার ০৭নং ওয়ার্ডের সকল মানুষের মাঝে করোনা বিষয়ে সচেতন করতে সচেতনতামূলক লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করছে এটা মানবিক ও জনকল্যাণমূলক কাজ। শীত মৌসুমে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। বিশ^ আজ জননেত্রী শেখ হাসিনাকে মানবতার মা’ বলে আখ্যায়িত করেছে। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন তিনি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ আহমেদ, এ্যাড. আব্দুল মতিন, স্টান্ডার্ড ব্যাংকের সেকেন্ড অফিসার বুলবুল আহমেদ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, মাস্টার হাবিবুল্লাহ, মোহাম্মদ আলী, আনারুল ইসলাম, আবুবক্কর সিদ্দিীক, আবুল কালাম, সামছুর রহমান, আব্দুল হান্নান, নাহিদ, জাহিদ ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের ইটাগাছা বউ বাজার এলাকার প্রায় ৭ শতাধিক নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন