বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি

সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, উদাসীনতা ও দায়িত্ব অবহেলা এবং বীর মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করায় তার বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ঐ এলাকার বীর মুক্তিযোদ্ধারা শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ আহমেদ ইকবাল’র বিরুদ্ধে লিখিত অভিযোগ এনে স্মারকলিপি প্রদান করেছেন।

সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা এলাকার বীর মুক্তিযোদ্ধা মুসা আমীন গাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজাদ, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূর আলী গাজী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক সরদার স্বাক্ষরিত লিখিত অভিযোগে উল্লেখ করেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে বিগত বছরের ন্যায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কিন্তু পরিতাপের বিষয় বিদ্যালয়ের ১ কিলোমিটারের মধ্যে আমরা ৬জন বীর মুক্তিযোদ্ধা বসবাস করি। বিগত সময়ে বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডে বীর মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত করা হতো। কিন্তু এবছর উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ না জানিয়ে আমাদেরকে অসম্মানিত ও অপমানিত করেছে। যেটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের মাসে অত্যন্ত হৃদয় বিদারক। বিগত বছর গুলোতে নির্বাচিত ম্যানেজিং কমিটি আমাদেরকে পরীক্ষার ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণী সকল অনুষ্ঠানে দাওয়াত দিয়ে সম্মানিত করতো। কিন্তু এবছর শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, উদাসীনতা ও দায়িত্ব অবহেলা এবং বীর মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করায় আমরা ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৮/১২/২১ তারিখে এলাকার মুক্তিযোদ্ধা ও এলাকাবসীদের নিয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছি। এছাড়াও আমাদেরকে সম্পৃক্ত না করে তার বিরুদ্ধে পছন্দমত ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং করোনাকালীন সময়ে স্কুল ফান্ডের বহু টাকা আত্মসাৎ করেছে সে। এছাড়াও গত ১৩/১২/২০২১ তারিখে আমাদের উপস্থিতিতে ম্যানেজিং কমিটি গঠনকল্পে ৮জন মনোনয়ন পত্র ক্রয় করে এবং জমা দেয়। অথচ ১৫/১২/২০২১ তারিখে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বাঁছাইয়ের সময় দেখা যায় ১৪জন মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছে এবং তাদেরকে বৈধ ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে শিক্ষা অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষক জানে, আমি কিছুই জানিনা।

প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে প্রধান শিক্ষক শরীফ আহমেদ ইকবাল বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়নি।

এ ব্যাপারে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতি বন্ধ করে ম্যানেজিং কমিটির নির্বাচন তপশীল বাতিল করে ২৮/১২/২০২১ তারিখের নির্বাচন কার্যক্রম স্থগিত করে বিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা এবং শিক্ষার মান ফিরিয়ে আনার লক্ষ্যে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ